বন্ধ হচ্ছে গুগল হায়ার

২৯ আগষ্ট, ২০১৯ ১৬:৩৪  
সেবা চালুর দুই বছরের মাথায় বন্ধ হচ্ছে চাকরি খোঁজার টুল ‘গুগল হায়ার’। আগামী ২০২০ সালের ১লা সেপ্টেম্বরের পর থেকে সেবাটি বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। গুগলের সঙ্গে যৌথভাবে চাকরি খোঁজার এই টুলটি তৈরি করেছিলেন অ্যালফাবেট ইনকের সাবেক কর্মকর্তা ড্যানি গ্রিনি। যার মূল লক্ষ্যই ছিল ইউজাররা যেন খুব সহজেই গুগল থেকে চাকরির খবর, কর্মস্থল এবং ইন্টার্ভিউ সম্পর্কে জেনে নিতে পারে। টেক জায়ান্ট গুগল এক বিবৃতিতে জানায়, হায়ার টুলটি ইউজারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এজন্য গুগল তাদের ইউজারদের এবং এর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানায়। তবে তারা এখন বিশেষভাবে প্রোডাক্টের ওপর নজর দেবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক গুগল প্লাস, চ্যাট অ্যাপ অলো এবং ই-মেইল অ্যাপ ইনবক্স’র দাফন দিয়েছে গুগল। এবার হায়ার অ্যাপ-কে কফিনে পুড়তে যাচ্ছে কোম্পানিটি। সম্প্রতিক সময়ে গুগল তার পণ্য অফারকে শানিত করার চেষ্টা করছে। কিন্তু নতুন গুগল পরিষেবাগুলো বছর দুয়েকের বেশি স্থায়ী হবে কি না তা বলা কঠীন হয়ে পড়েছে।